মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুরে কুমার নদে মাছ ধরতে গিয়ে পনিতে ডুবে রিমন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সে উপজেলার সারঙ্গদিয়া গ্রামের রবিউল ইসলাম এর পুত্র।স্থানীয়রা জানান,,শনিবার সকালে রিমন  হোসেন,তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে কুমার নদের বালিকাটা বড় গর্তে  হঠাৎ করে পা ফসকে পড়ে গিয়ে আমির গভীরে চলিয়ে যায়।সাথে সাথেই স্থানীয়রা এ খবর জানতে পেরে  দ্রুত নদীতে নেমে রিমন কে খুঁজতে থাকেন।প্রায় আড়াই ঘণ্টা পর  তার মরা দেহ উদ্ধার করা হয়।এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুনঃ