মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরায় বিদ্যুৎপৃষ্টে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২৫ জুন) বুধবার সকালে মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গেছে,,নিহতরা হলেন,ওই এলাকার
আওয়াল মিয়ার স্ত্রী সেতু বেগম(৩০) এবং তাদের সাত মাসের শিশু সন্তান আনিসা।ঘটনার দিন সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করেছিলেন সেতু।এ সময় তার কলে থাকা শিশু আনিসাও বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যান তিনি।তখন তার কোলে থাকা শিশু আনিসাও বিদ্যুৎপৃষ্ট হয়।পরবর্তীতে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসাক তাদের মৃত ঘোষণা করেন।মাগুরা-২৫০ বিশিষ্ট সদর হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা যায়,,মা ও মেয়ে ইলেকট্রনিক্স বান হওয়ার পর  হাসপাতালে আনা হয়।
ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে
দেখে তাদের শরীরে একাধিক স্থানে পুড়া চিহ্ন রয়েছে ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী বলেন,মৃত পরিবারের সদস্যদের
বক্তব্য অনুযায়ী রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে তারা।সংবাদ পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুনঃ