রুকন উদ্দিন, নেত্রকোণা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন যুবদল যুক্তরাজ্য শাখার উদ্যোগে লন্ডন কমনওয়েলথ অফিসের সামনে সরকারবিরোধী এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সাবেক সাবেক ছাত্রনেতা, বাংলাদেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ডাইনামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও শিক্ষানুরাগী রোটারিয়ান এম নাজমুল হাসান।

রোটারিয়ান এম নাজমুল হাসান তাঁর বক্তব্যেয় বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন একই সুত্রে গাঁথা। গত ৭ জানুয়ারির নির্বাচন বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটকেন্দ্র ফাঁকা ছিল। তারপরও নির্বাচন কমিশন ভোটের পার্সেন্টেজ দেখিয়েছে কাগজে কলমে এবং তা প্রকাশ করেছে যা অবৈধ। গত ৭ জানুয়ারির নির্বাচন আমরা মানি না মানব না। এসময় তিনি পূনরায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে দেশের জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এই সময় বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম. এ. মালেক, যুবদল যুক্তরাজ্য শাখার সভাপতি রহিম উদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দল যুক্তরাজ্য শাখার সভানেত্রী অঞ্জনা ও জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি এডভোকেট সুফিয়া পারভীন ও সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান পল্টু বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন।

এছাড়াও শতাধিক লন্ডন প্রবাসী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুনঃ