মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দর আগমন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।জেলা কৃষক দলের আয়োজনে শনিবার ইটখোলা বাজারে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষিবিদ হাসান জাফির তুহিন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুবাইয়াত হোসেন খান, সভাপতি মাগুরা জেলা কৃষকদল।মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরার
সঞ্চালনায়,অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ,সদস্য সচিব,মনোয়ার হোসেন খান,বিএনপি নেতা
মাসুদ হাসান খান কিজিল,জেলা বিএনপি সদস্য  নাজমুল হাসান লিটন,সোহেল মোল্লা প্রমূখ।

পোস্টটি শেয়ার করুনঃ