মাগুরায়১১নং বেরইল-পলিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরা সদর উপজেলার-১১নং বেরইল-পলিতা ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ-২০২৫ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৫ আগস্ট বিকালে বেরইল-পলিতা বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার (৮০) তম জন্মদিন উপলক্ষে রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দক্ষিণ মাগুরা ইউনিট শাখার বেরইল-পলিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক
দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম রানা,
যুগ্ম-আহবায়ক মোঃ মাহাবুবুর আলম মানু,মোঃ ফয়সাল হোসেন শাকিল,
মোঃ নূর হোসেন জসীম,স্বেচ্ছা সেবক দলের সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ,অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ফারুক হাসান মাস্টার,দক্ষিণ মাগুরা ইউনিট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারিকুজ্জামান রুবেল,দক্ষিণ মাগুরা মিনিট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক,এসময় আরো বক্তব্য রাখেন,মুন্সী ইমরুজ্জামান,দক্ষিণ মাগুরা ইউনিট যুবদলের আহবায়ক,
দক্ষিণ মাগুরা ইউনিট ছাত্রদলের আহ্বায়ক,মোঃ মামুন হোসেন প্রমূখ।

