বোয়ালমারী ৭ নং পৌর ওয়ার্ড আ.লীগের সভাপতি মুন্নু সম্পাদক রেজা

এস এম রুবেল,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (৪মে) রাতে পৌরসভার ছোলনা গ্রামে পৌর
আওয়ামী লীগের আয়োজনে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহবায়ক ও মেয়র সেলিম রেজা লিপন।
এ সম্মেলনে নেতারা পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হোন মো. মুন্নু মোল্যা, সাধারণ সম্পাদক আলী রেজা মিয়া, ও সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান অনিক।
পৌর আওয়ামী লীগের ১ নং সদস্য মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তৃতার বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আলী আকবর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী প্রমুখ।

