মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক(ফরিদপুর),

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে শেখ রাসেল স্মৃতি সংঘ দাদপুর ইউনিয়ন শাখার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আওয়ামীলীগ নেতা মোঃ মোশাররফ হোসেনের (এম এস সি, এল এল বি) নেতৃত্বে কোন্দারদিয়া বাজারে অবস্থিত তার ব্যাক্তিগত অফিসে আওয়ামীলীগ মনোনীত ফরিদপুর – ১ আসনের প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার 02/12/24 ইং তারিখ, রাত সাত টায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জনাব আব্দুর রহমান দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া বাজারে অবস্থিত মোঃ মোশারফ হোসেন (এম এসসি,এল এল বি) এর ব্যক্তিগত অফিসে আসেন এবং দোয়া মাহফিলে শরিক হন।
এসময় জননেতা মোঃ মোশারফ হোসেন (এম এসসি, এল এল বি) তার ব্যক্তিগত অফিস কে আওয়ামীলীগের প্রার্থী জননেতা আব্দুর রহমান এর নির্বাচনী অফিস হিসেবে ঘোষণা দেন এবং নৌকার মাঝি, ফরিদপুর – ১ আসনের উন্নয়নের রূপকার, বীর মুক্তিযোদ্ধা, জননেতা আব্দুর রহমান নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করেন।
জননেতা মোঃ মোশারফ হোসেন (এম এস সি,এল এল বি) এর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদুর রহমান হাই, দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, শেখ রাসেল স্মৃতি সংঘ দাদপুর ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মোঃ আলী খাঁন, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পানজু, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মেম্বার, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আজম শেখ, বোয়ালমারী উপজেলা কৃষক লীগ নেতা আঃ রাজ্জাক মিয়া, দাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাগর মল্লিক সহ হাজার হাজার জনতা।
অনুষ্ঠান শেষে জননেতা মোঃ মোশারফ হোসেন (এম এসসি এল এল বি) নিজ হাতে উপস্থিত সবাই কে মিষ্টি মুখ করান এবং উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

পোস্টটি শেয়ার করুনঃ