এ কে এম রেজাউল করিম,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
বোয়ালমারী পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৮ ডিসেম্বর-২০২৪ ইং তারিখ শনিবার চতুল মধ্যপাড়া বাইতুর রহমত জামে মসজিদে বাদ এশা জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌরসভার ৮নং ওয়ার্ডের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবীদ, সমাজসেবক ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা, বিশেষ অতিথি পৌর জামায়াতের আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসান, পৌর সেক্রেটারী হাঃ মাওঃ সৈয়দ সাজ্জাদ আলী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আঃ সালাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ রফিকুল ইসলাম, মাওঃ আঃ রাজ্জাক চৌধুরী, হাঃ মাওঃ আইউব আলী, মাওঃ সিদ্দিকুর রহমান, সাংবাদিক এ কে এম রেজাউল করিমসহ আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রায় শতাধিক মুসল্লিরা উপস্থিত ছিলেন। সাধারণ সভা শেষে ৮নং ওয়ার্ডে ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠণ সম্পন্ন করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ