শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।

১ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারন সম্পাদক আমান উল্লাহ আমান দলের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন। তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, “বিএনপি জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

আমান উল্লাহ আমান, নরসিংদী জেলার বেলাবো উপজেলার কৃতি সন্তান, (সাবেক বেলাবো উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি থাকাকালীন অবস্থায় বেলাবো উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী এবং সুসংগঠিত করার জন্য তার অবদান ছিল অনস্বীকার্য। ওয়ান ইলেভেন এর পর দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন, এবং সেখানে থেকেও স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।ইতালিস্ত নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দেয়া ৩১ দফা কর্মসূচিকে বাস্তবায়নের জন্য ইতালিতে এবং বাংলাদেশে দিনরাত নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন বেলাবো উপজেলায় তার সামাজিক কর্মকান্ড স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত। শিক্ষা স্বাস্থ্য গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি নিরলস কাজ করে চলেছেন। স্থানীয়রা মনে করেন, আমান উল্লাহ আমানের মতো তরুণ,শিক্ষিত উদীয়মান নেতা যদি দল থেকে আরো সুযোগ পান, তাহলে বেলাবো উপজেলার জনগণের ভাগ্যোন্নয়ন আরো ত্বরান্বিত হবে।তিনি বলেন,” বেলাবো উপজেলা বাসীর প্রত্যাশা পূরণে আমি সবসময় দৃঢ় অঙ্গীকারবদ্ধ। স্থানীয়দের মতে, তার নেতৃত্বে বেলাবো উপজেলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।।

 

পোস্টটি শেয়ার করুনঃ