রুকন উদ্দিন, স্টাফ রিপোর্টার:

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের কমলপুরস্থ আয়েশালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিনের নিজ বাসভবনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কৃষক লীগের সাবেক সভাপতি আফজাল আহমেদ মুকুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তাঁর অনুসারী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহসভাপতি আব্দুল মতিন বলেন, আপনারা অবশ্যই অবগত ছিলেন যে আমি নৌকার মনোনয়ন চেয়েছিলাম কিন্তু দলের পার্লামেন্টারী বোর্ড বিচার বিশ্লেষণ করে আমাকে মনোনয়ন না দিয়ে অসীম কুমার উকিলকে মনোনয়ন দিয়েছেন। দলের সভানেত্রী ঘোষণা দিয়েছিলেন প্রতি আসনে একজন ডামী প্রার্থী রাখার জন্য। দলের নির্দেশনা অনুযায়ী আমিও ডামী প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম কিন্তু যাচাই-বাছাইয়ে আমার মনোনয়ন বাতিল হয়। মনোনয়ন আপিল না করার কারণে দলের সভানেত্রী শেখ হাসিনা আপা আমাকে ডেকে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত করেছেন তাও আবার সারা দেশের জন্য। এখন একজন সদস্য হিসেবে সারাদেশের নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আমার কাঁধে। আমি আপনাদের ভালবাসা ও সহযোগিতা যখনই চেয়েছি তখনই পেয়েছি। আজও আপনাদের ভালবাসা এবং সহযোগীতা নিয়ে নৌকার নির্বাচনী কার্যক্রম শুরু করতে চাই। আপনাদের প্রতি আমার সেই বিশ্বাস আছে আপনারাও যার যার এলাকায় নৌকার জন্য ভোট চাইবেন। এতোদিন আপনারা আমার নির্দেশনার অপেক্ষায় ছিলেন আমি আজ নৌকার পক্ষে কাজ করার জন্য আপনাদের নির্দেশ দিলাম।

বর্তমান সংসদ সদস্য যদি কারও কাছে কোন ধরনের ভূল ত্রুটি করে থাকে তা মন থেকে ভুলে তাকে ক্ষমা করে দিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা প্রতীকে আগামী ৭ জানুয়ারী ভোট দিবেন। যদি বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আমাকে ভালবাসেন তাহলে অবশ্যই নৌকায় ভোট দিতে হবে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকাকে বিজয়ী করতে হবে এবং শেখ হাসিনাকে আগামী দিনে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

পোস্টটি শেয়ার করুনঃ