তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরবর্তী বিশেষ বর্ধিত সভা

মোঃ আজিজুল ইসলাম ::
সাতক্ষীরা জেলা প্রতিনিধি
তালা উপজেলা খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরবর্তী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলদার মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কহিনুর বিশ্বাস প্রমূখ।
বর্ধিত সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

