কেন্দুয়ায় দুলাল ভূয়াসহ দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

কেন্দুয়ায় দুলাল ভূয়াসহ দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় পিকআপে আগুন দেয়ার ঘটনায় বিএনপির প্রায় দেড় শতাধিক নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে কেন্দুয়া থানা পুলিশ।
মামলায় কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ভূঞা দুলালকে প্রধান আসামী করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান, রফিকুল ইসলাম হিলালী এবং ইন্জিনিয়ারি সেলিম সহ অজ্ঞাতনামা আরে ৩০/৪০ জনকে আসামী করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২০ নভেম্বর) কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চিরাং এলাকার বাট্টা কাচারির সামনের সড়কে একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। তাতে পিকআপটি পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিএনপি নেতা দুলাল ভূঞা জানান- আমি সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক যে মামলা গুলো হয়ছে সবগুলো সাজানো। হামলা মামলা করে আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে কেউ প্রতিহত করতে পারবে না, আমরা জনগণের ভোটের অধিকার জনগণকেই ফিরিয়ে দিব ইনশাল্লাহ।

