কেন্দুয়ায় আওয়ামী লীগের শান্তি মিছিল

রুকন উদ্দিন, স্টাফ রিপোর্টর:
নেত্রকোণার কেন্দুয়ায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে জনগণের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে আনন্দ ও শান্তি মিছিল করেছে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী ও সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পরপরই কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
এর কিছুক্ষণ আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী আগামী বছর ২০২৪ সালের ৭ জানুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞার নেতৃত্বে এ শান্তি মিছিলটি অনুষ্ঠিত হয়।

