কক্সবাজার ৪ সংসদীয় আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩৫ প্রার্থী

এম এ সাত্তার, কক্সবাজার প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর বৃহস্পতিবার।কক্সবাজার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান বরাবর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রাথীরা।জেলার স্থানীয় ৪টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৫ প্রার্থী।গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর পর্যন্ত।
কক্সবাজারে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন সংসদীয় আসন ২৯৪ কক্সবাজার-১ এ সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ, সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ কল্যাণ পার্টি, আব্দুল আওয়াল মামুন বাংলাদেশ কল্যাণ পার্টি, এ এইচ এম সালাহউদ্দিন আহমদ জাতীয় পার্টি, মুহাম্মদ বেলাল উদ্দিন বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্ট, মুহাম্মদ রশিদুল আলম ওয়াকার্স পার্টি, জাফর আলম স্বতন্ত্র, হোসনে আরা জাতীয় পার্টি, শফিকুল ইসলাম স্বতন্ত্র, কমর উদ্দিন স্বতন্ত্র, তানবীর আহমদ সিদ্দিকী তুহিন স্বতন্ত্র, শাহজাহান চৌধুরী স্বতন্ত্র, শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস স্বতন্ত্র। ২৯৫ কক্সবাজার-২ এ আওয়ামীলীগের আশেক উল্লাহ রফিক, মোঃ ইলিয়াস জাকের পার্টির, মাহবুবুল আলম ন্যাশনাল পিপল পার্টি, জিয়াউর রহমান ইসলামী ঐক্য জোট বাংলাদেশ,মোঃ ইউনুছ ইসলামী ঐক্য জোট, মোঃ খাইরুল আমিন বাংলাদেশ সুপ্রিম পার্টি, মোঃ শরীফ বাদশা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন।২৯৬ কক্সবাজার-৩ সায়মুম সরওয়ার কমল বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ তারেক জাতীয় পার্টির, মোঃ আব্দুল মজিদ স্বতন্ত্র, আব্দুল আওয়াল মামুন বাংলাদেশ কল্যাণ পার্টি, শামীম আহসান ন্যাশনাল আওয়ামী পার্টি, মোঃ ইব্রাহীম বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি। ২৯৭ কক্সবাজার-৪-এ শাহীন আক্তার আওয়ামী লীগ,ফরিদ আলম ন্যাশনাল পিপল পার্টি, নুরুল আমিন সিকদার ভূট্টো জাতীয় পার্টি, মোঃ ইসহাক স্বতন্ত্র, সোহেল আহমদ স্বতন্ত্র, মুজিবুল হক মুজিব তৃণমূল বিএনপি, নুরুল বশর স্বতন্ত্র , মোহাম্মদ ওসমান গনি চৌধুরী ইসলামী ঐক্য জোট, মোঃ ইসমাইল বাংলাদেশ হয় কংগ্রেস।
কক্সবাজার রিটার্নিং অফিস সূত্রে জানাগেছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আচরণবিধি লঙ্ঘন রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের সতর্ক রাখা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আগামী ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে এবং প্রার্থীরা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারে কোন বাধা নেই। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি ২০২৪।

