মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক(ফরিদপুর),

৫ জুন বুধবার অনুষ্ঠিত হয়েছে ৪র্থ ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।
তারই প্রেক্ষিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহন চলতে থাকে।
টানা ৪র্থ বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। তিনি দোয়াত কলম মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৪৩,২৩৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী জেলা যুবলীগের সদস্য শরীফ মোঃ সেলিমুজ্জামান লিটু ঘোড়া মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৩৪৩৫৫ টি।
এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩৮৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এম শফিউল্লাহ শাফী। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী হিসেবে রাহাদুল আক্তার তপন উড়োজাহাজ মার্কায় পেয়েছে ৩৬১৩৩ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কায় ২৪১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছাঃ শাহনাজ বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মণিকা রাজবংশী বৈদ্যুতিক পাখায় পেয়েছে ২৩১৪৪ ভোট।
সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে এবং রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে জানা যায় উপজেলার কোথাও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নি।

পোস্টটি শেয়ার করুনঃ