নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল বাতিলের দাবীতে কেন্দুয়ায় অবরোধ
নেত্রকোণা প্রতিনিধি:
গত বুধবার (১৫ নভেম্বর) জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিলকে সাথে সাথেই অবৈধ আখ্যায়িত করে বিএনপি সহ সমমাননা কিছু রাজনৈতিক দল।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবীতে দেশব্যাপী সর্বাত্বক অবরোধের ৫ম ধাপের ২য় দিনে নেত্রকোণার ঢাকা-মদন মহা-সড়কের খাজান্তি ব্রীজ সংলগ্ন রাস্তায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে আটপাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে একাধিক মামলার আসামী থাকা সত্তেও রাস্তা অবরোধ, পিকেটিং ও মিছিলের নেতৃত্ব দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম. নাজমুল হাসান।
বিএনপির এই মনোনয়ন প্রত্যাশী বলেন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোন ভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন তফসিল সরকারের একটি পাতানো খেলা। নির্বাচন কমিশনের এই পাতানো খেলায় আমরা পা দিব না।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যেয় রোটারিয়ান এম নাজমুল হাসান নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সিইসি’র পদত্যাগ দাবী করেন এবং প্রধান নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা দাহ করেন।
তফসিল ঘোষণার পর পরই দেশের বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটে যদিও তফসিলকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল কঠোর তৎপর।
নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী জানা যায়, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল ৫ থেকে ৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
আগামী ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখে সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

