রুকন উদ্দিন, নেত্রকোণা:

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির চলমান সারা দেশব্যাপী হরতাল ও সর্বাত্মক অবরোধ পালনে দলের দিকনির্দেশনায় নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা একমাত্র রোটারিয়ান এম নাজমুল হাসানেই তাঁর নির্বাচনী এলাকায় দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলের এই ক্রান্তিলগ্নে বুকে সৎ সাহস নিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে ধারাবাহিক ভাবে অবরোধ পালন করে যাচ্ছেন বলে জানান তিনি।
সূত্রে জানা যায়- সারা দেশের ন্যায় কেন্দুয়া-আটপাড়ায় প্রথম থেকে শুরু করে চতুর্থ ধাপের সর্বাত্মক অবরোধ কর্মসূচির আন্দোলনের মাঠে একমাত্র রোটারিয়ান এম নাজমুল হাসানেই সবচেয়ে বেশি সক্রিয়। এলাকায় রাজনৈতিক আন্দোলনের সক্রিয়তার কারণে বিএনপির শীর্ষ মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসানের বিরুদ্ধে গত ২ নভেম্বর কেন্দুয়া থানায় বাস পোড়ানো মামলা এবং ১১ নভেম্বর বিস্ফোরক আইনে আরেকটি মামলা হয়েছে। হামলা মামলার ভয়কে উপেক্ষা করেই গত সোমবার বিএনপির চতুর্থ ধাপের কর্মসূচি সফল করার জন্য নাজমুল হাসান কেন্দুয়ার বীরগঞ্জ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন।

এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির শীর্ষ মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান উল্লেখ করেন, দেশ নায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের তৃণমূল নেতা-কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচির পালন করে আসছি, কিন্তু একটি কুচক্রী মহল আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের চালাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে রোটারিয়ান এম নাজমুল হাসান আরো উল্লেখ করেন, বর্তমান সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের ওপর জুলুম, অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা হামলা বেড়েই চলেছে। নেতা-কর্মীরা যখন মিথ্যা মামলায় দিশেহারা জর্জরিত ঠিক তখনই কেন্দুয়া-আটপাড়া সহ নেত্রকোণা জেলার তৃণমূল নেতা-কর্মীদের সার্বক্ষণিক সার্বিক খোঁজখবর নিচ্ছি। একদফা দাবী আদায়ের জন্য নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে অব্যাহত আন্দোলন করছি। নিজ নির্বাচনী এলাকায় গিয়ে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কাজ করছি।

জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজমুল হাসান বলেন- আমার নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ সরকারের পদত্যাগের দাবীতে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে আমাদের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা হামলা করা হচ্ছে। হামলা মামলা করে জনগণের ভোটের অধিকার আন্দোলন থামানো যাবে না। সকল ষড়যন্ত্রকারীদের সকল বাঁধা বিপত্তিকে প্রতিহত করেই আমি আন্দোলনের মাঠে রয়েছি ইনশাল্লাহ।

পোস্টটি শেয়ার করুনঃ