কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজারে নরেন্দ্র কান্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় দলপা ইউনিয়ন বিএনপি এ পথসভার আয়োজন করে।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।

সভায় দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি- খোরশেদ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা নূর নবী মোহাম্মদ টিপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ আহমেদ, দলপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হুদা বাচ্চু, আক্তার জামিল মোহাম্মদ সোহেল, বিএনপি নেতা নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফিন আহমেদ ভূইয়া প্রমুখ।

এছাড়াও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন খন্দকার জুয়েল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ খন্দকার, দলপা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ স্বপনসহ বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ