নেত্রকোণা প্রতিনিধি:

বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং অবিলম্বে সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে সারা দেশের ন্যায় নেত্রকোণার কেন্দুয়ায় হরতাল পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২০ নভেম্বর) সকার ৮টার দিকে রামপুর মযমনসিংহের মহাসড়কের বেখৈরহাটি বাজার সংলগ্ন রাস্তায় নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবীতে দেশব্যাপী সর্বাত্বক হরতালের ২য় দিনে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে হরতালের নেতৃত্ব দেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসান।

এসময় তিনি বলেন – সারা দেশে বিএনপির ঘোষিত হরতাল পালনের অংশ হিসেবে দলীয় নেতা-কর্মীরা আমার নেতৃত্বে এবং আমার উপস্থিতে আজকের এই হরতাল পালন করেছে।

জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজমুল হাসান আরো বলেন- সারা দেশ জুড়ে বিএনপির এখন গণজোয়ার। মানুষ প্রায় ১৫ বছর ধরে নিজের ভোট নিজে দিতে পারছে না। ভোট দিতে মানুষ ভুলে গেছে কারণ এদেশে রাতেই ভোট বেশি হয়। সরকারের হাতে ক্ষমতা রেখে এদেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাছাড়া বর্তমান নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা হয়ে কাজ করছে।

কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান নাজমুল হাসান সরকার ও নির্বাচন কমিশনের প্রতি কড়া সমালোচনা করে বলেন- বিএনপি একটি পুরনো রাজনৈতিক দল, হামলা মামলা দিয়ে আমাদের স্বাধীনমতকে বাধাগ্রস্ত করা যাবে না। এখনো সময় আছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন জাতির কাছে আপনাদের সমস্ত কুকীর্তি ধরা পড়ে গেছে। সময় থাকতে সঠিক রাস্তায় আসুন তা না হলে পালাবার রাস্তা খোঁজে পাবেন না এবং জাতিও আপনাদের কোন দিন ক্ষমা করবেন না।

উল্লেখ্য নেত্রকোণা-৩ আসনে বিএনপির এই শীর্ষ মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান রাজনৈতিক বিভিন্ন মামলার আসামি হয়েও বিএনপির কেন্দ্রীয় ঘোষিত প্রতিটি কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং হামলা মামলায় ক্ষতিগ্রস্থ নেতা কর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

পোস্টটি শেয়ার করুনঃ