সাতক্ষীরা তালায় নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে জাপা প্রার্থী দিদার বখত্কে কারণ দর্শনোর নোটিশ

মোঃ আজিজুল ইসলাম,
সাতক্ষীরা প্রতিনিধি :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ তালা – কলারোয়া আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
শনিবার দুপুরে সংসদীয় আসন ১০৫, সাতক্ষীরা-১ (তালা, কলারোয়া) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মো: শহিদুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি তাকে পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করে বলা হয়, গত সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তালা উপজেলার জেয়ালা ঘোষ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নির্বাচনি পথসভা করেন। এবং ওই নির্বাচনি পথসভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন এবং নির্বাচনী প্রচারণা করেন। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(খ) ও ১২ এর আচরণবিধি লঙ্ঘন। আপনার উক্ত আচরণ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অত্র অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।
এ কারণে নেটিশে (১৩ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্কে স্ব শরীরে যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের পেশকার নাসরিন পারভিন।

