মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তৌহিদুল ইসলাম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সকাল  ৯ টার দিকে স্থানীয়রা পাটক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত তৌহিদুল ইসলাম উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত কায়ুম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদুল ইসলাম গত ১ জুন থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তিনি জাহাজে চাকরি করতেন এবং বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন।

এবিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, পাটক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে।  মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে। ঘটনাটির পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুনঃ