সাতক্ষীরা জেলা তালায় পুলিশ কর্মকর্তার দায়িত্ব অবহেলায় শিশু সন্তানের মা তিনদিন কারাভোগ করলেন

মোঃ আজিজুল ইসলাম ::
সাতক্ষীরা জেলাপ্রতিনিধি:::
সাতক্ষীরা জেলা তালা উপজেলা তাল থানা পুলিশ কর্মকর্তার দ্বায়িত্ব অবহেলায় তিনদিনের কারাভোগ করলেন তিন বছরের শিশু সন্তানের মা রুহী আক্তার স্মৃতি নামে এক নারী ।অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মামুন তালা থানায় পুলিশ উপ-পরিদর্শক(এ এস. আই) হিসাবে কর্মরত ।গ্রেপ্তারকৃত রুহী আক্তার স্মৃতির মায়ের নাম সালমা বেগম। অপরদিকে মামলার আসামী সুমী আক্তারে মায়ের নামও সালমা বেগম এবং ঠিকানা একই বলে জানা গেছে ।
অভিযোগে জানা গেছে, তালা উপজেলার বারুইআটি গ্রামের শহর আলীর শেখের মেয়ে রুহী আক্তার স্মৃতিকে একটি চেক প্রতরণার মামলায় গত ২৩ ডিসেম্বর দুপুর ২টায় তার বাড়িতে গ্রেপ্তার করতে যায় তালা থানার এ এস.আই মামুন। এ সময় ভুক্তভোগী রুহী আক্তার স্মৃতির চাচী শাশুড়ি তালা সদরের মহিলা মেম্বার রেবেকা সহ আরো পাড়া প্রতিবেশীরা এ এস.আই মামুনের কাছে তাকে গ্রেপ্তারের ওয়ারেন্টের কাগজ দেখতে চাইলে এ এসআই মামুন সংশ্লিষ্ট কাগজ না দেখিয়ে বারুইআটি গ্রামের তালা থানা পুলিশের আস্তাভাজন শামিম খানের ব্যাক্তিগত রাগ থাকায় তার সহযোগিতায় রুহী আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করে, আদালতের মাধ্যমে জেলখানায় পাঠায় । পরে ২৬ ডিসেম্বর রুহী আক্তার স্মৃতির স্বজনরা সাতক্ষীরা আদালত থেকে তাকে জামিন করার পর মামলার কাগজপত্রে দেখতে পান যে মামলায় রুহী আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করা হয়েছে আসলে ওই মামলার প্রকৃত আসামী তালা উপজেলা বারুইহাটি গ্রামের মজিদ বিশ্বাসের ছেলে আরিফুল ইসলামের স্ত্রী সুমি আক্তার ।
এ বিষয়ে মামলার বাদি জাগরণী চক্র ফাউন্ডেশন শাখার ফিল্ড অফিসার সাহেব আলী বলেন, মামলা হয়েছে তালা সদর ইউনিয়ন বারুইহাটি গ্রামের হাজাম পাড়ার আঃ মজিদের ছেলে বউ সুমি আক্তারের নামে ।
এ এস.আই মামুন মুঠো ফোনে ০১৭১৪৮৩৯৩২৫ চেষ্টা করেও ফোন রিসিভ করেনি ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন স্বজনরা থানায় এসেছিলো কিন্তু তারা রুহী আক্তার স্মৃতি যে নাম বলেনি গ্রাম পুলিশ আবুল হাসান বলেন আমার ৯নং ওয়াডে গ্রেফতার করেছে আমার জানা নাই সচেতন নাগরিক মহল সুষ্ঠ তদন্তের দাবি জানান।

