মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরায় শ্রীপুর উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারদসহ-২জন রাজনৈতিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৭জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে
সেনাবাহিনীর মাগুরা ক্যাম্প একাধিক অভিযান পরিচালনা করে এদেরকে আটক করে।
প্রথম অভিযানটি পরিচালিত হয়,শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে।অভিযান চালিয়ে-২টি রিভালভার,৮ রাউন্ড গুলি এবং কিছু দেশী অস্ত্রসহ আটক করা হয়, নাশকতা ও হত্যা মামলার পলাতক আসামি মোঃ মিজানুর রহমান টিটোকে।তিনি স্থানীয় ভাবে আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।
পরে টিটোর দেওয়া তথ্যর ভিত্তিতে সেনাবাহিনী আরও একটি অভিযান চালায় শ্রীপুর উপজেলার তারাউজিয়াল।সেখান থেকে চায়না তৈরি-১টি বিদেশী
পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আটক করা হয় মোঃ
শরিফুল ইসলাম সাচ্চুকে।তিনি সব্দালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি।এবংবর্তমান বিএনপি কর্মী।আটককৃত দুজনকে
শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।সূত্র জানায়,স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুনঃ