মাগুরায় ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ

মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরায ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।বোনের বাড়িতে বেড়াতে এসে পাশ্ববিক নির্যাতনের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশু কন্যা।
বৃহস্পতিবার মাগুরা শহরের নিজনান্দুয়ালী এ ঘটনা ঘটেছে।পরিবার সূত্রে জানা গেছে,গত শনিবার ওই কন্যা শিশুটি মাগুরার শ্রীপুর উপজেলা থেকে জেলা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোন বাড়িতে বেড়াতে আসে।ওই কন্যা শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল,ফরিদপুর মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এই ঘটনার পরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে বড় বোনের শশুর হিটু শেখ (৫০) আটক করেছে।শুক্রবার ভোর রাতে শিশুটির বোনের স্বামী সজীব শেখ(১৮)কে আটক করেছে পুলিশ।আটকৃতদের জিজ্ঞাসা বাদ চলছে।
বিষয়টি নিশ্চিত করেন মাগুরার অতিরিক্ত পুলিশ (সুপার ক্রাইম এন্ড অপস),মোঃ মিরাজুল ইসলাম।
পুলিশের সেনাবাহিনী ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়ে পর্যবেক্ষণ করেছে।মাগুরা জেলা পুলিশ অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে।৮ বছরের ভুক্তভোগী শিশুটির বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়।সে একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী।পবিত্র রমজান মাস উপলক্ষে ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় বড় বোনের বাড়ি মাগুরা শহরে বেড়াতে আসে।বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অচেতন অবস্থায় কন্যা শিশুটিকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা।এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জ্ঞান ফেরেনি।মুমূর্ষ অবস্থায় শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার প্রতিবাদ,সঠিক তদন্ত ও ন্যায় বিচার দাবী করেছেন মাগুরাবাসী।

