বোয়ালমারীতে হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণ। ভূমি অফিসে অভিযোগ

বেয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: রাস্তাটি প্রায় শত বছরের পুরনো। এই রাস্তাটি দিয়ে চলাফেরা করে প্রায় ১৫/২০ বাড়ির মানুষ।রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার কারনে বিপাকে রয়েছে উক্ত বাড়ির মানুষগুলো।এ নিয়ে রয়েছে দীর্ঘদিনের দ্বন্দ্ব,মারামারি। হয়েছে অনেক বিচার শালিস। সমাধান হয়নি এখনো
সরেজমিনে গিয়ে দেখা যায়, একদল মাটিয়াল মাটি কেটে সরকারি হালটে পাকা স্থাপনার মধ্যে মাটি দিয়ে ভরাট করছে। রাস্তাটি ১৫০ ফিট লম্বা ও স্থান ভেদে ১২/১৫ ফিট চওড়া। কিন্তু এই ১৫০ ফিট রাস্তা নিয়েই যত দ্বন্দ্ব। অথচ এটি সরকারি হালট।
রাস্তাটি উন্মুক্ত করে দেয়ার জন্য বোয়ালমারী ভূমি অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে এস এম রব্বানী নামের ওই গ্রামের যুবক। বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরীয়া ডা: দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পূর্ব পাশ ঘেষে মোসাদ্দেক মাষ্টারের বাড়ি পর্যন্ত। এই হালট দখল করে পাকাঘর করেছেন আরশাদ শেখের ছেলে রাজ্জাক শেখ।
রাজ্জাক শেখ বলেন, যদি সরকারি হালট থাকে এবং মাপ-ঝোপ করে যদি সরকার পেয়ে থাকে তাহলে আমি ভরাট করে দিব।
বোয়ালমারী সহকারি কমিশনার (ভূমি) গোলাম রব্বানী বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি। তহশিলদারকে পাঠিয়ে কাজ বন্ধ করার জন্য বলেছি। যদি কাজ বন্ধ না করে আমি আবার কঠোর পদক্ষেপ নিব।

