বোয়ালমারীতে সংবাদ সম্মেলন করেও শেষ রক্ষা হলোনা আওয়ামী লীগ নেতা সুবাস সাহার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুভাষ সাহার (৬০) নামে অসহায় ও স্বামী পরিত্যক্ত সামেলা বেগমের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় থানায় মঙ্গলবার (৮ এপ্রিল) মামলা হয়েছে। মামলা নাম্বর ১৩। ধারা অগ্নিসংযোগ ১৪৩/৪৪৮/৩৩৬ /৩৪।
গত ৬ এপ্রিল বোয়ালমারীতে আ’লীগ নেতার বিরুদ্ধে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে ।
উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে দিনমজুর মোসা. সামেলা বেগমের (৪৫) বসতবাড়ি গত ৫ এপ্রিল শনিবার মহিলা বাড়ি না থাকায় রাত সাড়ে ৯টার দিকে আগুন দিয়ে বসত ঘর পুড়িয়ে দেয় সুভাষ সাহা ও তার ম্যানেজার গোবিন্দ (৫৫)। এ ঘটনায় ৬ এপ্রিল দুপুরে সামেলা বেগম বাদি হয়ে সুবাস সাহা ও তার ম্যানেজার গোবিন্দর নাম উল্লেখ করে এবং অজ্ঞত ১০-১২ জনকে আসামি করে থানায় এজাহার দেয়।
সরজমিন ও এজাহার সূত্রে জানা যায়, সামেলা বেগম দীর্ঘ ২৫ বছর শেলাহাটি গ্রামে রেলের জমিতে বসবাস করে আসছে। পাশেই সুভাষ সাহার জমি রয়েছে। বেশ কিছুদিন ধরে সুভাষ সাহা ও তার লোকজন বিভিন্ন সময় বসতবাড়ি ভেঙে দেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সামেলার বসত ঘর পুড়িয়ে দেওয়ার নিউজ প্রকাশিত হলে সুবাস সাহার টনক নড়ে। পরবর্তীতে গত ৭ এপ্রিল তার নিজ প্রতিষ্ঠান সাতৈর বাজারে আগমনী মার্কেটে এক সংবাদ সম্মেলন করেন। যেটা পুলিশ ওইদিন বিকেলে তদন্ত করেন।
থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, বাড়ি পোড়ানোর ঘটনায় সুবাস সাহার নামে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

