মোঃ আনোয়ার হোসেন,(নিজস্ব প্রতিনিধি)ফরিদপুরঃ

ফরিদপুরের সদর উপজেলাধীন চাঁদপুর ইউনিয়নের চতর খাড়া পাড়া আয়শা সিদ্দীকা রাঃ মহিলা মাদ্রাসায় কে বা কাহারা আগুন দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কামরুল হাসান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪ এপ্রিল শুক্রবার আনুমানিক ভোর ৪ টার সময় মাদ্রাসার পাশ্ববর্তী বাড়ির লোকজন আগুন লাগা টের পেয়ে ঘুম থেকে জেগে দেখে মাদ্রাসায় আগুন লেগেছে। পাশ্ববর্তী সবাই এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস খবর দিলে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে মাদ্রাসার পুরো ঘরসহ অনেকগুলো কোরআন শরীফ ও ইসলামি বই পুড়ে যায়। এতে তিন লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মাদ্রাসার পরিচালক ও স্থানীয় সূত্রে জানা যায়।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কামরুল হাসান ও এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানান,সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দূর্বৃত্তদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পোস্টটি শেয়ার করুনঃ