ফরিদপুরের ভাটদী -বঙ্গেশ্বরদী বাজারে কভার ভ্যান উল্টে অটো ভ্যানকে চাপা

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক(ফরিদপুর),
ভাটদী -বঙ্গেশ্বরদী বাজারে আজও ঘটল বড় ধরনের দূর্ঘটনা।আজ ১২ অক্টোবর, রোজ বৃহস্পতিবার দুপুরের দিকে একটি বড় কভার ভ্যান উল্টে একটি অটো ভ্যান চাপা দেয়। তবে আল্লাহর অশেষ মেহেরবানীতে বেঁচে যায় অটোভ্যান ও কভারভ্যানের দুইজন ড্রাইভারই।
তবে আপনারা শুনে অবাক হবেন যে,আজ এই একই জায়গার গতকাল রাতের দূর্ঘটনার নিউজ করার সময় হটাৎ জানতে পারি আজও ঘটেছে ভয়ংকর একটি দূর্ঘটনা। এ বাজারের সড়ক দুর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ভাটদী -বঙ্গেশ্বরদী বাজারটি ফরিদপুর জেলার সদর উপজেলা ও বোয়ালমারী উভয় উপজেলায়ই অবস্থিত। এমনকি এ বাজারটির চারপাশেই ৪/৫ টি ইউনিয়ন অবস্থিত। এই ৪/৫ টি ইউনিয়নের মধ্যবর্তী একটি প্রাচীনতম ঐতিহাসিক বাজার।উক্ত ইউনিয়নের লোকজনের সমাগম ঘটে এ বাজারে।
এ বাজারের প্রধান সড়কটি ফরিদপুরের কানাইপুর থেকে কালীনগর হয়ে গোপালগঞ্জ চলে গেছে। এ রাস্তা দিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ ও গাড়ি চলাচল করে। কিন্তু এ প্রধান সড়কটির ভাটদী – বঙ্গেশ্বরদী বাজারের ২০০/৩০০ মিটার সড়ক যেন আতংকের নাম।
ভাটদী – বঙ্গেশ্বরদী বাজারের প্রধান সড়কের প্রায় ২০০/৩০০ মিটার সড়কে ছোট-বড় অনেক খানা-খন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত পানি জমে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। প্রায় প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা।
রাস্তাটির এমন বেহাল অবস্থা হয়েছে যে,যেকোনো সময় ঘটতে পারে জীবনহানীর মতো ভয়ংকর ঘটনা।
সরেজমিনে গিয়ে পথচারীসহ এলাকার সাধারণ জনগণ ও বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্যকে নির্বাচনের পূর্বেই চোঁখে দেখেছেন, নির্বাচিত হওয়ার পর এলাকায় আর দেখতে পাননি।
আক্ষেপ করে তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফরিদপুর সহ সারা বাংলাদেশে তিনি উন্নয়নের রোল মডেল তৈরি করেছেন, কিন্তু দীর্ঘদিন যাবৎ ভাটদী -বঙ্গেশ্বরদী বাজারের এ রাস্তা টুকু কোনো জনপ্রতিনিধিরই চোঁখে পড়ল না।
এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এলাকার জনসাধারণের একমাত্র দাবি, উক্ত বাজারের প্রধান সড়কের এ রাস্তা টুকু দ্রুত সংস্কার করা হোক।

