মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক(ফরিদপুর),

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সরবানদিয়া ক্রিকেট মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩ রা মে শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে গৌতম কুমার দাসের সভাপতিত্বে এবং উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির মীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ খায়ের মিয়া, সদস্য কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শহীদুল ইসলাম, অফিসার ইনচার্জ বোয়ালমারী থানা,বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন, সভাপতি দাদপুর ইউনিয়ন আওয়ামীলীগ,শেখ সাজ্জাদুর রহমান হাই,সাধারণ সম্পাদক দাদপুর ইউনিয়ন আওয়ামীলীগ,মোঃ শামীম মোল্লা, সাবেক চেয়ারম্যান, দাদপুর ইউনিয়ন পরিষদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
উক্ত আলোচনা সভায় অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, এলাকার সকল জনগণের জন্য আমার দরজা সবসময় খোলা। যেকোনো প্রয়োজনে সেবা দিতে প্রস্তত।
প্রধান অতিথি হিসেবে মোঃ খায়ের মিয়া তার বক্তব্যে বলেন,এলাকায় আইন শৃঙ্খলা অবনতি হওয়ায় মাদক সেবনসহ বেচা-কেনা ও চুরি সংগঠিত বৃদ্ধি পেয়েছে।
এব্যাপারে তিনি আরও বলেন, এলাকায় সঠিক তথ্য উপাত্তসহ কোনো চোর ধরে দিতে পারলে বিশ হাজার টাকা এবং কোনো মাদক কারবারি ধরে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবেন বলে ওয়াদা করেন।
পরিশেষে সভাপতি গৌতম কুমার দাসের বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ