গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি মহোদয়ের ফরিদপুর সফর।

নিজস্ব প্রতিবেদক(ফরিদপুর),
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব ড.মোঃ আব্দুর রাজ্জাক এমপি মহোদয়ের ফরিদপুর সফর করেছেন।
০৫ অক্টোবর ২০২৩ খ্রি.রোজ বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব ড.মোঃ আব্দুর রাজ্জাক এমপি মহোদয় ফরিদপুর জেলায় সফর করেন।
সকালে মাননীয় মন্ত্রী মহোদয় ফরিদপুর জেলায় পৌছালে তাঁকে জেলা পুলিশ ফরিদপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে হাউজগার্ড সালামি প্রদান করা হয়।
পরক্ষণে মাননীয় মন্ত্রী মহোদয় সদর উপজেলা পরিষদ হলরুম, ফরিদপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট(বিনা) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ফরিদপুর এর আয়োজনে অনুষ্ঠিত “ফরিদপুর এবং যশোর অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জগতসমূহ সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তকরণ” শীর্ষক আঞ্চলিক কর্মশালা ২০২৩-২৪ এ প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব ওয়াহিদা আক্তার, সচিব কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,জনাব শামীম হক, সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগ, ফরিদপুর, জনাব শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর, জনাব মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান, ফরিদপুর সদর উপজেলা, ফরিদপুর, জনাব অমিতাভ বোস, মেয়র, ফরিদপুর পৌরসভা, ফরিদপুরসহ ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন এলাকার কৃষকগণ।

