কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে কুপিয়ে জখম

রুকন উদ্দিন,নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোণার কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে মো: মাহাবুব নামের একজনকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করেছে বলে জানা গেছে। গুরুতর জখমী মো: মাহাবুব উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মনজাত গ্রামের মো: আলীম উদ্দিনের ছেলে। ঘটনাটি গত বুধবার (২৮ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল ১০ টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মজাত গ্রামের মো: আলীম উদ্দিনের বসতবাড়ীর পিছনের বোরোধান ক্ষেতে ঘটে।
স্থানীয়দের ধারে ধারে ঘুরে ছেলেকে জখম করার কোন বিচার না পেয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জখমী মো: মাহাবুবের পিতা মো: আলীম উদ্দিন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করেমামলার বিবরণে জানা যায়, নিজের ছেলেকে বৃদ্ধ বাবার সামনেই দেশীয় অস্ত্র দিয়ে গত বুধবার ২৮ (ফেব্রুয়ারী) পূর্ব শত্রুতা ও মামলা মোকদ্দমাকে কেন্দ্র করে এলোপাতাড়ি কুপিয়ে ও লোহার রড দিয়ে বাইরাইয়া গুরুতর জখম করে একই গ্রামের মো: হাদি ইসলাম, এমদাদুল, আতিক মিয়া, মাসুদ, রহিকুল, ইদ্রিস, মানিক, সোলেমান, কিরন, আজিজুল, সামি ও রেজাউল করিম।
গত বুধবার (২৮ ফেব্রুয়ারী) উপজেলার ব্রাহ্মাজাত
সকাল আনুমানিক ১০ টার দিকে মামলার বাদী মো: আলীম উদ্দিনের ছেলে মো: মাহাবুব তাদের নিজ দখলীয় বোরোধান ক্ষেতে কাজ করছিল তখন ওঁৎ পেত থাকা আসামীগণ তাদের জমিতে অনধিকার প্রবেশ করে চতুর্দিক থেকে মাহাবুবকে ঘিরে ফেলে। একপর্যায়ে ৩নং আসামী মাসুদ রামদা দিয়ে মাহাবুবের মাথা বরাবর কোপ দিলে মাহাবুব ফিরাইলে তার ডান হাতের আঙুল ও কব্জি সহ গুরুতর জখম হয়। ৬নং আসামী আকরামের হাতে থাকা রামদা দিয়ে কোপ দিলে মাহাবুবের ডান পায়ের হাঁটুর নীচে ও গডার উপরে মারাত্মক রক্তাক্ত জখম হয়। ১নং আসামী হাদি ইসলামের বল্লমের আঘাতে পিঠের মেরুদণ্ড কাটা ছিদ্রযুক্ত জখম হয়। অন্যান্য আসামীগণ লোহার রড দিয়ে এলোপাতাড়ি বাইরাইয়া গুরুতর নীলাফুলা জখম করে। মাহাবুব গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কোনরকম ডাক চিৎকার করিলে আশেপাশের জমিতে কাজ করতে থাকা লোকজন ডাকচিৎকার শুনে দৌড়াইয়া ঘটনাস্থলে এসে মাহাবুবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদমপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক (পিপিএম) মুঠোফোনে জানান, আমি কেন্দুয়া থানায় যোগদান করার অনেক আগে থেকেই দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে, সেই বিরোধের মামলাও চলমান, পূর্ব শত্রুতার জেরে গত ২৮ ফেব্রুয়ারী ব্রাহ্মজাত গ্রামের মো: আলীম উদ্দিনের ছেলে মো: মাহাবুবের উপর হামলা হয়েছে। এ বিষয়ে জখমীর পিতা আলীম উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন, মামলাটি তদন্তাদীন এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য এর আগেও তারা গত ১৭/০৫/২৩ ইং তারিখে ব্রাহ্মনজাত গ্রামের মো: আঃ ওয়াহাব ওরফে ওহাব নামের একজনকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে তিনি এখন পঙ্গুত্ব জীবনযাপন করছেন। গত ৪ মার্চ কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন।

