কেন্দুয়ায় গাছ কাঁটার অভিযোগ
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় বসতবাড়ির গাছ কাঁটার দায়ে বেজগাতী গ্রামের মো. সুমন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন কেন্দুয়া পৌরসভাস্থ বাদে আঠারবাড়ীর বাসিন্দা ফরিদ আলম তালুকদার।
অভিযোগকারী ফরিদ আলম তালুকদার উল্লেখ করেন, বিবাদী মো. সুমন মিয়া একজন অর্থলোভী, লাঠিয়াল প্রকৃতির লোক। জফরপুর মৌজার আমার খরিদকৃত ভূমি যার খতিয়ান নং ২৩৯, দাগ নং ৩২ ও ৩৩ শ্রেনি কান্দা ও বাড়ি স্বত্ত্বদখলীয়। নিম্নোক্ত ভূমিতে বিভিন্ন জাতের গাছপালা রহিয়াছে। গত বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদী মো. সুমন মিয়া তাহার লোকজনকে সাথে নিয়া আমার খরিদা স্বত্ত্বদখলীয় বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া বিভিন্ন জাতের কাঠালগাছ, কদমগাছ ও অন্যান্য গাছপালা কাটিয়া নিয়া যায় যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সরেজমিনে স্থানীয়দের সাথে কথা হলে বলেন, ক্রয় সূত্রে জমিটির মালিক ফরিদ আলম তালুকদার, তবে মো. সুমন মিয়া গাছ কাঁটাইছে এটা সত্যি। সে কোন মূলে গাছগুলো কেঁটেছে এটা আমরা জানি না। সঠিক কাগজ যার জমি তার।
বিবাদী মো. সুমন মিয়া বলেন, জায়গাটা মূলত আমার মায়ের, আমার খালা কৌশলে আমার মায়ের থেকে দলিল করে নিয়ে গেছে। এই বিষয়ে খালার সাথে জায়গাটি নিয়ে আমাদের মামলাও চলমান, কিন্তু মামলা থাকা সত্ত্বেও ফরিদ আলম তালুকদার কিভাবে জায়গাটি ক্রয় করলেন আমি বোধগম্য নয়।
কেন্দুয়া থানার এস আই মো. আব্দুল করিম মুঠোফোনে জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছিলাম, বিবাদী মো. সুমন মিয়াকে দেখা করতে বলেছি, তার বক্তব্য শুনে উভয়পক্ষকে একসাথে বসিয়ে বিষয়টি সমাধান করা যায় কি না চেষ্টা করব।

