আলফাডাঙ্গায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার টয়লেট নির্মাণ, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ভেঙ্গে দিলেন ইউপি মেম্বার ও গ্রাম পুলিশ

নিজস্ব প্রতিবেদক(ফরিদপুর),
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন বানা ইউনিয়নের গরানিয়া গ্রামের মৃত পাচু শেখ এর ছেলে ঢাকা চাঁদনি মার্কেটে রিয়াদ জুয়েলার্স এর কর্ণধর গোলাম কুদ্দুস শেখ আজ ৬ অক্টোবর শুক্রবার সকালে তার বাড়ির পাশের সরকারি রাস্তা দখল করে টয়লেট নির্মাণ করার সময়ে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের নির্দেশে উক্ত নির্মাণাধীন টয়লেট টি ইউপি সদস্য রাজ ইসলাম খোকন ও গ্রাম পুলিশ মিরাজ কে সাথে নিয়ে লোকজন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য গোলাম কুদ্দুস শেখ (জাপানি কুদ্দুস) সরকারি জায়গা দখলের বিষয়টি স্বীকার করে মুটো ফোনে বলেন আমার বাড়ির পশ্চিম পাশে অনেকেই সরকারি রাস্তা দখল করে আছে সেটিতো ভাঙ্গা হচ্ছে না, তাহলে আমার টা কেন ভাঙ্গা হলো?
উপজেলা নির্বাহী অফিসারের উচিৎ সেটিও ভেঙ্গে ফেলা।
তিনি সেগুলিও ভেঙ্গে দেওয়ার অনুরোধ করেন।
এ বিষয়ে ঐ গ্রামের ইউপি সদস্য রাজ ইসলাম খোকন বলেন এই রাস্তা দিয়ে গ্রামের শতশত কৃষকের কয়েকশত একর সম্পত্তির ফসল আনা-নেওয়া ও যাতায়াতের একমাত্র রাস্তা এটি।
এই গোলাম কুদ্দুস পূর্বেও সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর ও টয়লেটের সেপ্টি ট্যাংকি নির্মাণ করেছেন। কয়েক বছর আগে সাবেক উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়ের হস্থক্ষেপে সে সময়ে ভেঙ্গে ফেলা হয়েছিল, কিন্তু গোলাম কুদ্দুছ সরকারি নির্দেশনা ও গ্রামের শতশত কৃষকের বাঁধা কে উপেক্ষা করে বারবার তিনি অবৈধ ভাবে এ স্থাপনা তৈরী করছেন।
তিনি কারো কোন তোয়াক্কা না করে বারবার এ কাজটি করে যাচ্ছেন , এ কারণেই জনগণের চলাচলের সুবিধার্থে ও জনসার্থে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে আমরা সেটি ভেঙ্গে দিয়েছি।গ্রামের মানুষ এতে খুব খুশি, তারা এখন সস্তির নি:শ্বাস ফেলছে।

