সাতক্ষীরা সীমান্তে ডিবি পুলিশের অভিযানে এক’শ বোতল ফেনসিডিল সহ আটক-০১

মোঃ আজিজুল ইসলাম ::
সাতক্ষীর জেলা প্রতিনিধি::
সাতক্ষীরা সদরের সীমান্ত এলাকায় এক’শ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে। সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ । সোমবার সকাল সাড়ে দশটার দিকে সদরের শ্রীরামপুর নবাতকাটি এলাকায় এআটকের ঘটনা ঘটে।
আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ তহিদুল ইসলাম (২৬)
সে সদরের শ্রীরামপুর গুচ্ছগ্রামের মোঃ আরিজুল বিশ্বাস এর ছেলে।
সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সীমান্তের শ্রীরামপুর নবাতকাটি এলাকায় সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের এসআই দেব কুমার দাস, এএসআই মোঃ নাসির উদ্দিন, এএসআই বিএম তৌহিদুজ্জামান, এএসআই মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে। এসময় ভারত থেকে চোরাপথে আসা এক’শ বোতল ফেনসিডিল সহ
মোঃ তহিদুর ইসলাম কে আটক করে।, সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসামীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা রুজু করা হয়েছে ।যার মামলা নং-১৩।তিনি আরো জানান,আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

