সাতক্ষীরা সদর ও কলারোয়ায় বিজিবির পৃথক অভিযানে দুই নারীসহ ৫ জন আটক

৪,অক্টোবর শুক্রবার ২০২৪
মোঃ আজিজুল ইসলাম ::
সাতক্ষীরা জেলা প্রতিনিধি::
সাতক্ষীরা সদর পদ্মশাখরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৩ জনকে আটক করেছে বিজিবি।একই সময় পৃথক অভিযান চালিয়ে হিজলদী সীমান্ত থেকে দুই নারীকে আটক করা হয়। শুক্রবার ভোররাতে ও সকালে তাদের পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতরা হলেন,দেবহাটা উপজেলার পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজীর ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৮), সদর উপজেলার লক্ষীদাড়ী এলাকার আসাদুল সরদারের ছেলে মোঃ বিলাল হোসেন (২৩) এবং মোঃ শামছুজ্জামান (৩৯) শরিয়ত পুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর এলাকার মৃত সামছুল মোল্লার মেয়ে মৌসুমী (৩৪),ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রপানা গ্রামের মৃত আয়নাল উদ্দীন শেখের ছেলে মোঃ মামুন (৩৩)।
সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরা সদর পদ্মশাখরা দিয়ে রাত ৩ টার দিকে কয়েজন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির হাবিলদার মোঃ আনোয়ারের নেতৃত্বে একি টিম সেখানে অবস্তান নেয়। ওই সময় ২টি মোটরসাইকেল সহ তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিগণ অবৈধভাবে ভারতে গমনের বিষয়টি স্বীকার করেন।আটককৃতদের বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, অপর দিকে চলতি বছরের আগস্ট মাসে যশোর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এক যুবক ও এক নারী। আজ সকালে হিজলদি সাীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয় অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে তাদের কলারোয়া থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি ।

