সাতক্ষীরা পাটকেলঘাটায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৪ | ৪:৩৪
354 ভিউ

মোঃ আজিজুল ইসলাম :::
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:::
সাতক্ষীরা পাটকেলঘাটায় ২০পিস ইয়াবা ট্যাবলেট সহ বিল্লাল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কাপাসডাঙ্গা গ্রামের মেসার্স লস্কর ফিলিং স্টেশনের সামনে থেকে আটক করা হয়।আটককৃত যুবক সাতক্ষীরা সদর উপজেলার তালতলা এলাকার আজহারুল ইসলামের ছেলে।
পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব বিপ্লব কুমার নাথ জানান,মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম মহাসড়কের লষ্কর ফিলিংস স্টেশন এলাকায় অভিযান চালায়।
এসময় ২০পিস ইয়াবা ট্যাবলেট সহ বিল্লাল হোসেনকে আটক করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই রকম আরও খবর
সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
