মাগুরায় মাদক মামলার আসামি বাবু আটক
আপডেটঃ জুন ২০, ২০২৫ | ২:০৬
151 ভিউ

মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুরে বিভিন্ন সময়ের ১৮টি মাদক
মামলার আসামিকে আটক করা হয়েছে।
(১৯ জুন) সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের
তারাউজিয়াল গ্রামের মাঠে ছদ্মবেশে অভিযান চালিয়ে
তাকে আটক করে পুলিশ।আটক হওয়া আসামির নাম
মুরসালিন রাব্বী (ওরফ বাবু)।সে তারাউজিয়াল গ্রামের মৃত আব্দুর রউফ এর পুত্র।
সে দীর্ঘদিন ধরে এলাকায এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।এবং একাধিক মাদক মামলার পলাতক আসামি বলে জানা গেছে।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ছদ্মবেশে মাঠে অভিযান চালিয়ে বাবুকে আটক করে।তার দেহ তল্লাশির সময় মানিব্যাগে লুকিয়ে রাখা ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।শ্রীপুর থানা সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে ১৮টি মাদক মামলা রয়েছে ।
তাকে আদালতে পাঠানো হয়েছে।

