মাগুরায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা আদায়
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২৪ | ৭:৩০
247 ভিউ

মাগুরা জেলা প্রতিনিধি।।
মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়নের আলমখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আমিনুল ইসলাম।বুধবার বেলা ১১টায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।যৌথ বাহিনীর সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় সেনাবাহিনীর মাগুরা সদর ক্যাম্পের টিম ও ভোক্তা অধিকার অফিসারসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।জানা গেছে,,এভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

