মাগুরায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

মাগুরা জেলা প্রতিনিধি,
মাগুরায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ১ লা জুন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে এ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যেখানে দুগ্ধখাতের সম্ভাবনা,পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”দুগ্ধ একটি পরিপূর্ণ খাদ্য।খাদ্যপুষ্টি নিশ্চিতে প্রতিদিনের খাদ্যতালিকায় দুধের উপস্থিতি অপরিহার্য।দুগ্ধ উৎপাদন ও বিপণন খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হলে আধুনিক প্রযুক্তি ও সচেতনতা বাড়ানো জরুরি।”
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ,দুগ্ধ খাত সংশ্লিষ্ট ব্যক্তি,শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

