পাভেল হোসাইন কাব্য,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি,

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক নেতাকর্মীরা তাদের প্রত্যেকের প্রিয় দলকে নির্বাচনে জয়যুক্ত করার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। তবে নির্বাচনী প্রচারণা শুরু হলেও এখনো পর্যন্ত মনোনয়ন পাননি কোনো প্রার্থীই। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক ময়মনসিংহ ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার ১১টি সংসদীয় আসনের সাংসদ পদে দাখিলকৃত মনোনয়নপত্র ১৯৭২ এর ১৪ অনুচ্ছেদ এর বিধান অনুসারে জেলা প্রশাসকের কার্যালয়, ও ময়মনসিংহ এর সম্মেলন কক্ষে আগামী ২ ডিসেম্বর থেকে ০৩/১২/২০২৩ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২ ডিসেম্বর এ প্রথম ৬টি ও পরবর্তী ৩ ডিসেম্বর এ ৫টি আসনের মোট ১১ টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এদিকে ১৩টি উপজেলার মধ্যে ময়মনসিংহ -৯ আসনে (নান্দাইল) এই মনোনয়নপ্রত্যাশী ১৯ জন। মনোনয়নপ্রত্যাশীরা হলেন —
আওয়ামী লীগের আনোয়ারুল আবেদীন খান তুহিন, মেজর জেনারেল (আব.) আবদুস সালাম, (সাবেক এমপি) ডা.মতিউর রহমান ভূইয়া, আবদুল মালেক চৌধুরী স্বপন (সাবেক উপজেলা চেয়ারম্যান) অ্যাটভোকেট কবির উদ্দিন ভূইয়া, অ্যাটভোকেট আবদুল হাই (সাবেক ডেপুটি অ্যার্টনি জেনারেল) জালাল উদ্দীন মাস্টার, আলমগীর কবির দোলন। বিএনপির নাসের খান চৌধুরী (সাবেক এমপি খুররম খান চৌধুরীর ছেলে)। ইয়াসির খান চৌধুরী, আজিজুল ইসলাম পিকুল (নান্দাইল সাবেক পৌরমেয়র), এমডি মামুন বিন আবদুল মান্নান, জাতীয় পার্টির হাসনাত মাহমুদ তালহা, হাসনাত তারিক, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাটভোকেট গিয়াস উদ্দিন, ও ইসলামি আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মাওলানা সাইদুর রহমান। তবে কে মনোনয়ন পাবে কে পাবে না। এমন চিন্তা না করেই হরমামেশাই চলছে নির্বাচণী প্রচারণা।

পোস্টটি শেয়ার করুনঃ