বোয়ালমারীতে গাছ কাটাকে কেন্দ্র করে আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ আসবাবপত্র ভাংচুর ও হামলার অভিযোগ
মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদী গ্রামে ২২জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দকৃত সরকারি ঘরে বসবাসরত ভূমিহীন মন্জু মোল্লা, পিতা-আকুব্বর মোল্লা পাঁচশত টাকা মূল্যের একটি গাছ কাটাকে কেন্দ্র করে একই গ্রামের মজিবুল হক বাবু মিয়া, পিতা-মৃত,হাই মিয়া ওরফে মুন্নু মিয়া ও বাবু মিয়ার ছেলে মাহিম মিয়ার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘরে বসবাসরত মন্জু মোল্লার ঘর ও আসবাবপত্র ভাংচুর এবং মন্জু মোল্লা ও তার স্ত্রী কুলছুম বেগমকে মারধরের অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা আলম মিয়া বলেন, গাছটি আশ্রয়ণ প্রকল্পের জায়গায়। মজিবুল হক বাবু মিয়া গাছটি নিজের বলে দাবি করে এবং কাটতে বাঁধা দেয়। এক পর্যায় যখন বাবু মিয়া ভূমিহীন মন্জু মোল্লার আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘরটি আসবাবপত্র সহ ভাংচুর করে তখন মন্জু মোল্লা ও তার স্ত্রী বাড়িতে ছিলেন। বাড়িতে আসলে তাদের দু’জনকে মারধর করেন বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়।
এবিষয়ে ভুক্তভোগী পরিবার বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন বলে জানা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান মুঠোফোনে অভিযোগের সত্যতা নিশ্চিত করে আমাদেরকে জানান, মন্জু মোল্লা নামের একজন ব্যক্তি অভিযোগ দিয়েছেন। এবিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
উক্ত অভিযোগের বিষয়টি মজিবুল হক বাবু মিয়া অস্বীকার করেন।

