বোয়ালমারীতে গভীর রাতে ওমান প্রবাসীর কলার বাগানের প্রায় অর্ধশতাধিক কলা গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক,
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের মৃত,শামসুল হক মোল্যা ওরফে সূর্য মোল্যার ছেলে ওমান প্রবাসী মোঃ ওমর ফারুক ওরফে ওমর আলীর কলার বাগানের প্রায় অর্ধশতাধিক কলা গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, ওমর ফারুকের স্ত্রী বলেন,১৩ ডিসেম্বর রোজ শুক্রবার দিবাগত রাতে এহেন ন্যাক্কার জনক ঘটনাটি ঘটেছে।
তিনি আরও বলেন, শনিবার বিকেলে বাগানে এসে দেখেন যে,উক্ত কলা গাছ গুলো কাটা অবস্থায় পড়ে রয়েছে।
এতে তাদের আনুঃ প্রায় বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ওমর ফারুকের মা বলেন, পূর্বেও এধরণের ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, মানুষের চলাচল করার জন্য ৩/৪ ফুট রাস্তা রেখে গাছ লাগানো হয়েছে। এরপরেও কে বা কাহারা কলাগাছগুলো কেটে ফেলেছে আমাদের বোধগম্য হয় না।
তবে আমাদের ধারণা, কেউ হয়তো শত্রুতা মূলক কেটেছে।

