বেলাবোতে আন্তর্জাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস – ২০২৪ পালন

শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।
বেলাবোতে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে গত ০২/১২/২০২৪ ইং তারিখে রোজ সোমবার বিকাল ৩.০০ ঘটিকায় ভাটেরচর প্রাথমিক শাখায় “পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি ” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ পালন উপলক্ষে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের নারী – পুরুষদের সাথে মতবিনিময় সভা কমর্সূচী অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটেরচর শাখার সভাপতি পারভীন আক্তার, সঞ্চালনা করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল ৪৫ জন। প্রথমে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক জাহানুল হক বাবুল,তিনি নারীর অধিকার ও নারী নিযার্তন রোধে নারীদের করণীয় কি এই বিষয়ে আলোচনা করেন।তারপর বক্তব্য রাখেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা,তিনি বলেন সংগঠনের কাযর্ক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন, মুল বক্তব্য তুলে ধরেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, তিনি বলেন নারী ও পুরুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, নারীর প্রতি সহিংসতা নিমূর্ল করো সমাজ ও রাষ্ট্র কে দায়বদ্ধ করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও আরোও বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ ধনু মিয়া, শিক্ষিকা নার্গিস আক্তার, সদস্য নাছিমা বেগম, প্রমুখ।

