শাহিনুর আক্তার
নরসিংদী জেলা প্রতিনিধি-

“অধিকার,সমতা ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন” এ প্রতিবাদ্য শ্লোগানের ভিত্তিতে ৮ আন্তজার্তিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ৮মার্চ শনিবার সকাল সাড়ে ১১ টায় বেলাবো উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এবং বেলাবো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেলাবো থানার তদন্ত অফিসার মোঃ নাসির উদ্দিন , বাংলাদেশ জাম্মাত সভাপতি বেলাবো উপজেলা আমির মোঃ জহিরুল ইসলাম।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নাজরিন হক হেনা সহ বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী বৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষক,শিক্ষার্থী।

স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কর্মকর্তা আব্দুল করিম সহ প্রমূখ।
তারা নারীদের নিয়ে বিভিন্ন রকম আলোচনা করা করেন।

পোস্টটি শেয়ার করুনঃ