ফরিদপুরে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক(ফরিদপুর),
১৮ অক্টোবর ২০২৩ খ্রি.বুধবার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন নানা আয়োজনের মাধ্যমে উদ্যাপিত হলো।
‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরক্ষণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে র্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি জসিম উদ্দিন হলে গিয়ে শেষ হয়।
সেখানে জনাব মোঃ ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুরের সঞ্চালনায় আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাভাপতিত্ব করেন জনাব মো. কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহিনুর আলম খান, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর, জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব শামীম হক, জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর, জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর, জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর, জনাব লিটন ঢালী, সদর উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর, জেলা শিক্ষা অফিসার জনাব বিষ্ণু পদ ঘোষাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রাজ্জাক মোল্লাসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

