ডেস্ক রিপোর্ট,

টাংগাইল মধুপুরের আউশনারা ইউনিয়নের মোটের বাজারে ২ অক্টোবর রাতের শেষ প্রহরে কংকাল চুরি করে নেয়ার পথে ওমর আলী নামের এক যুবককে আটক করে মোটের বাজারের নৈশ প্রহরী। এসময় আরও দুই কংকাল চোর চক্রের সদস্য দৌড়ে পালিয়ে যায়।
তথ্যসুত্রে জানা যায়, ওমর আলী উপজেলার কাকরাইদ গুবোদিয়া গ্রামের সুবহান আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী তাঁরা ড্রাইভার জানান, কংকাল চুরি করে রাত সাড়ে ৩টার দিকে ওমর আলীসহ আরো দুইজন অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহ করা হয়। ওমরের কাধে লুঙ্গি দিয়ে বাধা একটি ব্যাগ ছিল এবং তার শরীরে কাদামাটি দেখে তাকে থামতে বলা হলে তার দুই সঙ্গী দৌড়ে পালায়। এসময় নৈশ প্রহরী শাহজাহান আলী, ওমরকে ধরে ফেলে। তার সাথে থাকা ব্যাগে দুইটি মৃত দেহের কংকাল পাওয়া যায়।
মোটের বাজারের নৈশ প্রহরী সাজাহান আলী চোরটিকে হাতেনাতে ধরে বাজারে আটকায় এবং স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়। পরবর্তীতে পুলিশকে অবহিত করলে মধুপুর থানার এসআই মো. ফরহাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পোস্টটি শেয়ার করুনঃ