কেন্দুয়ায় হুমকির প্রতিবাদে থানায় অভিযোগ

রুকন উদ্দিন, নেত্রকোণা, প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় মোবাইলে হুমকির প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামের মো. রূপক খান
মোবাইলে হুমকির ঘটনাটি গত ১৩/০৮/২৪ ইং তারিখে ঘটে। এবিষয়ে ভুক্তভোগী মো. রূপক খান বাদী হয়ে একই গ্রামের মো. সাইকুল ইসলামের ছেলে মো. হৃদয় খান ও মৃত সাদেহ খানের ছেলে মো. সাইকুল ইসলামের বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বাদী ও বিবাদীগণ প্রতিবেশী পূর্ব হতেই দু’পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে সমস্যা লেগেই আছে। বিবাদীরা আর্থিকভাবে ক্ষতি করার জন্য বাদীর পরিবারের লোকজনকে হুমকি দেওয়া সহ বিভিন্ন ভাবে অত্যাচার করে আসতেছে। বিবাদীরা প্রায় সময় অন্যায়ভাবে টাকা পয়সা দাবী করে আসতেছে। তাদেরকে টাকা পয়সা না দিলে হুমকি দেওয়া অব্যাহত থাকবে। ইং ১৩.০৮.২৪ রাত ০৯ টা ২৬ ঘটিকায় বিবাদীদ্বয় মুঠোফোনে কল করে হুমকি প্রদান করে যে, নগদ ৫ লাখ টাকা তাদেরকে চাঁদা দিতে হবে। অন্যথায় খুন জখম করে লাশ গুম সহ রাজনৈতিক প্যাঁচে ফেলে বাড়ী ঘর ভাংচুর, লুটপাট করবে। বিবাদীদ্বয়ের হুমকিতে পরিবারের লোকজন আতংকের মধ্যে রয়েছে।
কেন্দুয়া থানার এস আই আলীমুর রাজি মুঠোফোনে জানান, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে ঘটনার সত্যতা যাচাই করতে গিয়েছিলাম, দু’পক্ষের মধ্যে পূর্ব হতেই বিবাদ চলছে, পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

