কেন্দুয়ায় বড় ভাইয়ের অত্যাচারে ছোট ভাই বাড়ি ছাড়া

রুকন উদ্দিন,নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোণার কেন্দুয়ায় আপন বড় ভাই আব্দুর রশিদের অত্যাচারের ছোট ভাই মো. নূরউদ্দিন দীর্ঘদিন ধরে নিজ বাড়ি ছাড়া।
ঘটনাটি উপজেলার মোজাফরপর ইউনিয়নের বড়তলা গ্রামের।
জানা যায়, মো. আব্দুর রশিদ ও মো. নূরউদ্দিন একই মায়ের পেটের আপন ভাই, আব্দুর রশিদ বড়। তাদের সাড়ে ১২ শতাংশ জায়গা আছে যার অংশীদার মা, দুই ভাই ও এক বোন। বড় ভাই আব্দুর রশিদ ছোট ভাই, মা ও বোনকে না জানিয়ে তার হিস্যা অনুযায়ী মো. আহাদ মিয়া এবং ওয়াসিমের কাছে বিক্রি করে দিয়েছে। নিয়মানুযায়ী একটি জায়গার পাশে যদি সরকারি হালট থাকে তাহলে সেই হালট অনুযায়ী সকল অংশীদার জায়গার অংশ পাওয়ার কথা, কিন্তু মো. আব্দুর রশিদ তা না করে নিজের সুবিধা অনুযায়ী নিজের স্বার্থ হাসিল করার জন্য অবৈধভাবে রাস্তার পাশের পুরো অংশটুকু আহাদ এবং ওয়াসিমের কাছে বিক্রি করে দিয়েছে। আর নূরউদ্দিন সহ তার মা বোনের জায়গা পিছনে রাখা হয়েছে যা কোন কাজে আসবে না এমনকি ঐ জায়গা থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেঁটে আব্দুর রশিদ তার জায়গা ভরাট করেছে।
এর আগে গত ২৬ মার্চ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৮ টার দিকে ভুক্তভোগী নূরউদ্দিনের আপন বড় ভাই আব্দুর রশিদের নির্দেশে সবুজ ও আহাদ নামের দুইজন নূরউদ্দিনের পৈতৃক জায়গায় জোরপূর্বক বেআইনিভাবে দখল করার ষড়যন্ত্রে লিপ্ত হইয়া ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে চাইলে জমির প্রকৃত মালিক নূরউদ্দিন বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়। তর্কাতর্কির শব্দ শুনে আশেপাশের লোকজন পরিস্থিতি একটু স্বাভাবিক করেন। ঘটনাস্থল ত্যাগ করার সময় নূরউদ্দিনের প্রতিপক্ষের লোকজন পরবর্তীতে জোরপূর্বক জায়গা দখল করবে এবং নূরউদ্দিনকে খুন জখম করবে ভয়ভীতি প্রদর্শন করে।
এ বিষয়ে নূরউদ্দিন বাদী হয়ে গত ২৬ মার্চ কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগও করেছিলেন।
স্থানীয়দের সাথে কথা হলে জানা যায়, নূরউদ্দিন ও আব্দুর রশিদ আপন ভাই। নূরউদ্দিন অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ। পক্ষান্তরে আব্দুর রশিদ ভূমিলোভী প্রকৃতির তা না হলে আপন ভাই, বোন ও মায়ের সাথে সে কিভাবে এইরকম একটা দুই নম্বরি কাজ করলো। এছাড়াও আব্দুর রশিদ তার আপন ভাই নূরউদ্দিনকে হত্যার হুমকি দিচ্ছে। আব্দুর রশিদের অত্যাচার নূরউদ্দিন দীর্ঘদিন ধরে গ্রাম ছাড়া।
মোজাফরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির আলম ভূঞা’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এবিষয়ে কোন পক্ষের লোকজন আমার সাথে যোগাযোগ করেনি, তাই আমি অবগত না, তবে একজন জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি সম্পর্কে আমি খোঁজখবর নিব।

