রুকন উদ্দিন, নেত্রকোণা:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ হল রুমে নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিসেট্রট এবং কেন্দুয়া উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সুধীজনের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিসেট্রট মো. শাহেদ পারভেজ।

উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদ মহিলা ভাইস সেলিনা বেগম সুমি, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. আজহারুল আলম, অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম।

এছাড়াও সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমান বাঙ্গালী, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম।

নেত্রকোণা প্রতিনিধি
০১৭১৯-৯৫২২১৯
২১/০৯/২৩

পোস্টটি শেয়ার করুনঃ