মাগুরায় মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুরে উপজেলার নাকোল গ্রামে মসজিদ কমিটির উত্তোলন করা টাকার হিসাব চাওয়ার ঘটনা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য,মুন্সী মিরান হোসেন (৪৩) মৃত্যু হয়েছে।
জানা গেছ,,শ্রীপুর উপজেলা নাকোল এলাকায় ঈদের আগের দিন রাতে জেলা যুবদলের সদস্য, মুন্সী মিরান হোসেন,প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে,
ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।গত ৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।দিকে মৃত্যুর খবর পৌঁছানোর সাথে সাথে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক শহরের মিছিল বের করে।যুবদল নেতার হত্যাকারীদের বিচারের দাবি করেন।
গত রোববার ৩০ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের মসজিদ কমিটির এক বিরোধ থেকে এ ঘটনার সূত্রপাত ঘটে।কমিটি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়।ঈদের আগের দিন একদল দুষ্কৃতকারী যুবদলের সদস্য,মুন্সী মিরান হোসেনকে,নাকোল বাজারের
কাছে পেয়ে অতর্কিত ভাবে হামলা করে।এসময় পিছন থেকে তাকে আক্রমণ করা হয়।তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়।
তাৎক্ষণিক তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তার শরীরের অবস্থার অবনতি হলে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদের সাথে সাথে জেলা যুবদল বিচারের দাবিতে মিছিল বের করে।
পরে রাতে নাকোল এলাকায় একটি বাড়িতে প্রথমে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এবিষয়ে
মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী বলেন,এ ঘটনায় আমরা প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছি।মামলা দায়ের করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

